৪২তম এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪২তম এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৩০

একই দিনে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। ‌সোমবার (৩০ নভেম্বর) রাতে ক‌মিশ‌নের ও‌য়েবসাইটের ৪২তম (বি‌শেষ) এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারীকালে চিকিৎসক সঙ্কট কাটাতে ৪২তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেয়া হবে।

অপরদিকে, ৪৩তম (সাধারণ) বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।

অপরদিকে, ৪৩তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading