বাইডেনের পায়ে ফ্র্যাকচার, ট্রাম্পের সুস্থতাকামনা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৭
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বাইডেনের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে।
রবিবার (২৯ নভেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্টের অফিস থেকে ঘোষণা দেওয়া হয় যে, বাইডেনের পোষা কুকুর ‘মেজর’এর সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন।
ডা. কেভিন ও কনর শনিবার (২৮ নভেম্বর) বলেছেন, ‘পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে অল্প ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’
এ ঘটনা জেনে ওইদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

