ইরানে ইউরেনিয়াম উৎপাদন ও মজুতের আইন পাস

ইরানে ইউরেনিয়াম উৎপাদন ও মজুতের আইন পাস

উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১১

এদিন ইরানের আইনপ্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত আরও একটি বিল পর্যালোচনা করে। তারপরে সেটিও অনুমোদন দেয় ।

শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ রাখতে পারার আইন অনুমোদন করেছে ইরানের জাতীয় সংসদ । এর ফলে ইরান তার দেশের জাতীয় আণবিক শক্তি সংস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করতে বাধ্য থাকবে।

এর ফলে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতিবছর চাহিদা মেটানোর পর ২০ মাত্রার ১২০ কেজি ইউরেনিয়াম দেশে মজুদ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনও ধরণের বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

এছাড়া বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলি যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে যে বাধা ছিল তা দূর না করে তাহলে এই আইন পাসের একমাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছাপ্রণোদিত সব প্রটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে।

এদিন ইরানের আইনপ্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত আরও একটি বিল পর্যালোচনা করে। তারপরে সেটিও অনুমোদন দেয় ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading