কানাডার হাইকমিশনারকে তলব ইন্ডিয়ার

কানাডার হাইকমিশনারকে তলব ইন্ডিয়ার

উত্তরদক্ষিণ | শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ৯ : ২০

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য কানাডাকে নিজের কড়া মনোভাব জানিয়ে দিল ভারত। কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক।

দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে ক’দিন আগেই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সে দেশের কয়েকজন ক্যাবিনেট সদস্য। তার জের ধরেই ইন্ডিয়ায়। নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। ।

ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, ‘এমন মন্তব্য ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এর ফলে দু’দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।’

এই সূত্রে আরও জানানো হয়েছে যে, ইন্ডিয়া সরকার নিরাপত্তা নিয়েও যথেষ্ট চিন্তিত। কেননা ট্রুডোর মন্তব্যের পরেই কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে চরমপন্থী মনোভাবাপন্ন কিছু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে, যার ফলে ওখানকার অফিসের কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

কয়েকদিন আগে ট্রুডো বলেন, ‘ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading