করোনায় বিশ্বজুড়ে ১৬ লাখ মানুষের মৃত্যু

করোনায় বিশ্বজুড়ে ১৬ লাখ মানুষের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ১৬ লাখ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার(১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগী ৭ কোটি ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী-কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৪৮৬ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১ লাখ ৩১ হাজার ৯১১ জনে।

করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৫২ লাখ ৯২ হাজার ১৪৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ২ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ইন্ডিয়ার মোট আক্রান্ত ৯৭ লাখ ৯৬ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ১৮৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৭ লাখ ৮১ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭৬৫ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading