৩ বাচ্চার যত্ন নেয়ার জন্য শিশিরকে ধন্যবাদ জানালেন সাকিব!

৩ বাচ্চার যত্ন নেয়ার জন্য শিশিরকে ধন্যবাদ জানালেন সাকিব!

উত্তরদক্ষিণ | শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:২১

বিয়ের পর একে একে আটটি বছর কাটিয়ে দিলেন জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও সাকিব উম্মে আল হাসান শিশির। বিয়ের দিনটিতে তারা দুজনই ভিন্ন ভিন্ন ছবি ও লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে।

শনিবার (১২ ডিসেম্বর) সাকিব একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে সাকিবের বুকের ওপর মাথা রেখেছেন শিশির। ছবিটি তুলে দিয়েছে তাদের কন্যা আলায়না। ক্রিকেটার সাকিবের ভালোবাসাময় সেই পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

সাকিব লিখেছেন, ‘ধন্যবাদ আট বছর ধরে তিনটা বাচ্চার যত্ন নেওয়ার জন্য। আমি তোমাকে কতটা ভালোবাসি তা হয়ত বলতে পারব না, তবে এটুকু বলতে পারি, আমি তোমার সাথে আমার জীবনে সবচেয়ে দীর্ঘতম পার্টনারশিপটা করতে চাই। তোমার আগমন আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। আমি তোমাকে ভালোবাসি!’

এদিকে শিশির সাকিবকে নিয়ে তার আবেগময় পোস্টে লেখেন: ‘আমার প্রিয় স্বামী, আমরা একে অন্যকে ‘ভালবাসি’ কথাটা প্রতিদিনই বলি তবে আমার সবচেয়ে প্রিয় যখন তুমি আমার কানে এই কথাটা বলো। আজ আমাদের বিয়ের আট বছর হলো কিন্তু আমরা একে অন্যকে এর চেয়েও বেশি সময় ধরে জানি। তরুণ বয়সে আমাদের দেখা হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে আমরা পরষ্পরের পাশে থাকার অঙ্গীকার করেছিলাম। আমরা একসাথে নানা চড়াই উৎড়াই পাড়ি দিয়েছি। আমরা বুড়ো হলে একে অন্যের পাকা চুল তুলে দিতে চাই। এখনো আমাদের দৃষ্টিতে আমরা ২০ বছর বয়সী এক জুটি। এই শুরুটার কখনো শেষ না হোক! এটা আমার ডায়েরির একটা ছোট্ট অংশ। ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত এটা চলমান থাকবে, এটাই আমার চাওয়া। শুভ বিবাহবার্ষিকী! আমি তোমাকে আর তোমার সাথে গড়ে তোলা এই ছোট্ট জগতটাকে ভালোবাসি! আলহামদুলিল্লাহ…’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading