স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ-ইন্ডিয়া ‘স্বাধীনতা সড়ক’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ-ইন্ডিয়া ‘স্বাধীনতা সড়ক’

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:১৪

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন করবে বাংলাদেশ ও ইন্ডিয়া সরকার। ১৯৭১ সালের এপ্রিলে কুষ্টিয়ার মুজিব নগরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটির প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই সড়ক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, মুজিব সরকারের শপথ গ্রহণের জন্য কোলকাতা থেকে ১৭টি গাড়িতে করে একটি রাস্তা দিয়ে নেতারা কুষ্টিয়ায় আসেন। সেই রাস্তাটি বাংলাদেশের মেহেরপুর এবং ভারতের নদীয়া সীমান্ত অঞ্চলে অবস্থিত। রাস্তাটি ঐতিহাসিক এবং এটি ভারতের দিকে খোলা আছে কিন্তু আমাদের দিকে বন্ধ বলে জানায় মন্ত্রী। তিনি বলেন, আমরা এটিকে নাম দিতে চাই স্বাধীনতার সড়ক এবং আমরা এটি খুলে দিতে চাই।

মন্ত্রী আরও বলেন, ‘এটি আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে চালু করতে চাই এবং ভারত সরকার এটিতে রাজি হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading