বলিউডে আসছেন আমিরপুত্র

বলিউডে আসছেন আমিরপুত্র

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৫

বাবার পথ ধরেই অভিনয়জগতে পা রেখেছেন আমির খানের বড় ছেলে জুনাইদ খান। এবার পা রাখতে চলেছেন বলিউডের পথে। যশরাজ ফিল্মসের ব্যানারে তার অভিষেক হতে চলেছে।

জুনাইদের বিপরীতে নায়িকা কে হবেন, তা–ও মৌখিকভাবে ঠিক হয়েছে। তবে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়নি।

থিয়েটারের দুনিয়ায় ইতিমধ্যে বেশ নামডাক হয়েছে জুনাইদের। দীর্ঘদিন ধরে জুনাইদ বলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জুনাইদের অভিষেক ছবিটি পরিচালনা করবেন পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ২০২১ সালে এই ছবির শুটিং শুরু হবে। এখন ছবির চিত্রনাট্যের কাজ চলছে।

শোনা যাচ্ছে, তেলেগু সুপারহিট ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়িকা শালিনী পান্ডেকে দেখা যাবে জুনাইদের নায়িকা হিসেবে। তবে এই ছবির আগেই শালিনীর অভিষেক হবে বলিউডে। যশরাজ ব্যানারের ‘জয়েস ভাই জোরদার’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখবেন শালিনী। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন বলিউড তারকা রণবীর সিং।

আমিরপুত্রের অভিষেক ছবিটি ত্রিভুজ প্রেমের ছবি। এই ছবির আরেক নায়িকা হিসেবে শোনা যাচ্ছে শর্বরী বাঘের নাম। শর্বরীর বলিউড ক্যারিয়ারেরও এটা দ্বিতীয় ছবি হতে চলেছে। যশরাজ ফিল্মসের ‘বান্টি অওর বাবলি টু’ ছবির মাধ্যমে তার অভিষেক হবে। এই ছবিতে তার বিপরীতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading