ফসলের ক্ষেতে ফুটে উঠল বঙ্গবন্ধুর অনন্য প্রতিকৃতি

ফসলের ক্ষেতে ফুটে উঠল বঙ্গবন্ধুর অনন্য প্রতিকৃতি

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:০৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ফসলের ক্ষেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন কৃষক আব্দুল কাদির। পাশাপাশি ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিববর্ষ। যা দূর থেকে দেখলে মনে হচ্ছে- মাঠের মধ্যে বিশাল ক্যানভাসে নিপুণ হাতে আঁকা ছবি।

বিজয়ের মাসে আব্দুল কাদিরের এই উদ্যোগ ব্যাপক আলোচনায় এসেছে। অন্যরকম সৌন্দর্যের এই ফসলের মাঠ দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে সেখানে।

সম্প্রতি আব্দুল কাদির নিজের ক্ষেতে এগুলোর প্রতিকৃতি এঁকে এর মধ্যে লাল শাক ও সরিষার বীজ বপণ করেন। বীজ থেকে চারা বের হয়ে তা যতই বড় হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় স্মৃতিসৌধ, নৌকা, জাতীয় পতাকা, লাভচিহ্নের প্রতিকৃতি।

আব্দুল কাদির বলেন, ‘গত ১ ডিসেম্বর নিজের ৩৩ শতক জমিতে পাড়া খালবলা বন্ধু মহল ক্লাবের সদস্যদের নিয়ে প্রতিকৃতিগুলো তৈরি করি। দিন যত যাচ্ছে, চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিত্রও স্পষ্ট হচ্ছে’।

প্রসঙ্গত, আলোচিত এই কৃষক আব্দুল কাদির গত বছর তার ফসলের ক্ষেতে এমন আল্পনা করে ‘প্রেমিকপুরুষ’ খ্যাতি পান। ফসলের চারা দিয়ে ভালোবাসার প্রতীক ‘লাভচিহ্ন’ ফুটিয়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে আলোচনায় আসেন। সেই দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading