নেইমারের চোট গুরুতর নয়

নেইমারের চোট গুরুতর নয়

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৩

বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমারকে পাচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর নয়। আর কোনও দুর্ঘটনা না ঘটলে মেসি আর নেইমারকে এই ফেব্রুয়ারিতেই মুখোমুখি দেখবে ফুটবলপ্রেমিরা।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবার ( ১৩ ডিসেম্বর) লিওঁর সঙ্গে ম্যাচে নেইমারের মচকে যাওয়া অ্যাঙ্কেলের ডাক্তারি পরীক্ষায় আশাপ্রদ খবরই পাওয়া গেছে’।

ফ্রান্স লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দলটি এও জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নেইমারকে আবারও পরীক্ষা করে দেখা হবে।

রবিবার ( ১৩ ডিসেম্বর) নিজেদের মাঠ পার্ক দু প্রিন্সেসে ম্যাচের যোগ হওয়া সময়ে নেইমারকে বাজে এক ট্যাকল করে লাল কার্ড দেখেন ১-০ গোলে জেতা লিওঁ মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। বাঁ অ্যাঙ্কেল চেপে ধরে পড়ে যান নেইমার, ছটফট করতে থাকেন অসহ্য যন্ত্রণায়। মাঠ ছাড়েন স্ট্রেচারে শুয়ে। তখন মনে হয়েছিল ৪/৫ মাসের জন্যই হয়তো মাঠের বাইরে চলে গেলেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার মাঠে বিশ্ব ফুটবলের তুমুল আগ্রহ জাগানিয়া প্রথম লেগের ম্যাচটিতেই নেইমার খেলবেন। পিএসজির মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ ১০ মার্চ।

২০১৭ সালের আগস্টে বার্সেলোনাকে বিদায় জানিয়ে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। টানা দু’বার লিগ-১ জেতানোর পর পিএসজিকে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে নিতেও বড় ভূমিকা ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এবারও নেইমারের দল শিরোপার দাবিদার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading