এ কোন মুশফিক!

এ কোন মুশফিক!

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ৮:৫২

খেলা দেখতে গিয়ে এমনটা দেখতে হবে হয়তো কেউই আশা করবেন না। আর মুশফিকুর রহিমের কাছ থেকে তো এমনটা প্রত্যাশারই কথা না। যিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের অন্যতম একজন খেলোয়াড়, সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের অন্যান্য খেলোয়াদের কাছে যিনি পছন্দের তালিকায় রয়েছেন।

শান্ত, দায়িত্বশীল ও নম্র এসবগুণই খাটে ‘মুশির’র সাথে। তার ক্যারিয়ারে তাকে শৃঙ্খলাভঙ্গ বা ইগো সংক্রান্ত কোনো ঝামেলায় জড়াতে দেখা যায়নি। অহংকার সমস্যা দ্বারা ডাকা হতে পারে না। তার ব্যক্তিত্ব অন্যতম গুণ হিসেবে মনে করে আসা হচ্ছে। তবে কী এমন হলো, যার জন্য সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি এলিমিনেটর খেলায় বেক্সিমকো ঢাকার হয়ে খেলতে গিয়ে নিজের দলের জুনিয়র সতীর্থ নাসুম আহমেদের সাথে এমন প্রতিক্রিয়া দেখালেন। কী ঘটতে পারে তাও কেউ অনুমান করতে পারছেন না।

মুশফিকুর রহিমকে দেখা যায় দুবার তার সতীর্থ নাসুম আহমেদের দিকে হাত তোলার মতো ভঙ্গি করছেন। প্রথমবার দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে, নাসুমের বল সার্কেলের ভেতরে ঠেলে দিয়ে রান নেন আফিফ। নাসুম ও মুশফিকুর রহিম বলটি ধরতে ছুটে যান। এরপর মুশফিককে দেখা যায় বল ধরেই মারের মতো ভঙ্গি করেন নাসুমের দিকে। এরপর তাকে স্ট্যাম্পের পেছনে থাকার ইশারা করেন মুশফিকুর রহিম। এরপর ১৭তম ওভারে আফিফ হোসেন পুল করলে বল শর্ট ফাইন লেগের দিকে বল যায়, মুশফিকুর রহিম বলটি ধরতে দৌঁড় দেন, একই জায়গায় ফিল্ডার ছিলেন নাসুম আহমেদ। তিনিও বলটি ধরতে যান প্রথমে, কিন্তু পরে মুশফিককে দেখে পিছিয়ে যান। তখন মুশফিক ক্যাচটি ধরে নাসুমের দিকে আবারও একই ভাবে মারার ভঙ্গি করলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

যদিও শেষ পর্যন্ত ঘটনা বা চূড়ান্ত ফলাফল কোনটাই ঢাকার বিপক্ষে যায়নি। ৯ রানের ব্যবধানে ম্যাচটি জিতেছে বেক্সিমকো ঢাকা। এ জয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে তারা। তবে খেলা শেষে সবারই মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল কুল মুশফিকের মেজাজ হারানোর মুহুর্তটিকে ঘিরে।

ম্যাচ শেষে দলের ফিল্ডিং নিয়ে হতাশ ছিলেন জানালেও ঠিক কী কারণে এমনটা করলেন সে বিষয়ে পুরস্কার বিতরণী মঞ্চে পরিষ্কার করেননি ঢাকার অধিনায়ক। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিকঠাক শেষ হয়েছে। আমরা জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। আগামীকাল আরেকটা ম্যাচ আছে আমরা আশা করছি সেটিতেও জিতব।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে মুশফিকুর রহিমের মেজাজ হারিয়ে ফেলা এই আচরণে সমালোচনার ঝড়।

তবে মুশফিকুর রহিমের সতীর্থ নাসুম আহমেদ এ নিয়ে খুব বেশি খোলাসা করেননি। টেলিফোনে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, “ম্যাচে কিছুই হয়নি, আমরা খেলেছি জিতেছি, এর বাইরে যেটা হয়েছে সেটা ম্যাচের মধ্যে রাগের মাথায় হতেই পারে।” “পার্ট অফ দ্য ম্যাচ,” বলেছেন নাসুম আহমেদ।

নাসুম আহমেদ বলেছেন, এখানে খুব গুরুতর কিছু হয়নি। যা হয়েছে মাঠে এগুলো হয়ই।

এর আগে নাসুম আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে না খেললেও, নির্বাচকদের রাডারে আছেন এই স্পিন বোলার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading