ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনাক্রান্ত

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনাক্রান্ত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১৬

কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি কোভিড পজিটিভ বলে রেজাল্ট এসেছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালেই এলিসি প্যালেস জানায়, “কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে চিকিৎসা নিচ্ছেন প্রেসিডেন্ট।”

এক বিবৃতিতে এলিসি প্যালেস জানায়, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ার পর টেস্ট করান ৪২ বছর বয়সী ফ্রান্স প্রেসিডেন্ট। আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন তিনি।

এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এখনো দেশ পরিচালনার “প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন” এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন।

ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে চলতি সপ্তাহে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখনো পর্যন্ত ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫৯ হাজার ৪০০ জন।

এলিসি প্যালেস জানায়,প্রথম দিকেই উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে টেস্ট করানো হয়েছে এবং সে অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কীভাবে কোভিডে আক্রান্ত হলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তিনি যাদের সাথে মেলামেশা করেছেন তাদের শনাক্ত করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সও আইসোলেশনে রয়েছেন, কারণ তিনি প্রেসিডেন্টের কন্টাক্টে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সিনেটে সরকারের কোভিড ভ্যাকসিনেশন নীতি উপস্থাপন করার কথা ছিল তার। প্রধানমন্ত্রীর পরিবর্তে এটি এখন স্বাস্থ্যমন্ত্রী উপস্থাপন করবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading