করোনায় বিশ্বজুড়ে আরও প্রায় ১০ হাজার মৃত্যু
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:২৩
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৯ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৯৬৭ জনে। শনিবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৪ হাজার ৬০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬২ লাখ ৫ হাজার ৩৭০ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ১৬ হাজার ২২ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
ইন্ডিয়ায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শনিবার এক কোটি ছড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭২ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।

