লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস, ব্যাংকিং চ্যানেল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৮.৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ।

