জন্মদিন পালনের জন্য ট্রোলের শিকার অভিনেত্রী অঙ্কিতা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৬
১৯ ডিসেম্বর ৩৬ বছরে পা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ১৮ তারিখ মধ্যরাতে তার বর্তমান প্রেমিক ভিকি জৈন সারপ্রাইজ পার্টি দিয়ে পালন করেছেন অঙ্কিতার জন্মদিন। তার পরের দিন সন্ধ্যায় তারকাখচিত পার্টির আয়োজন করা হয় তার বাড়িতে। সোনালি রঙের ড্রেসে তার সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছিল।
নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন অভিনেত্রী রশ্মি দেশাই, প্রযোজক বিকাশ গুপ্ত প্রমুখ।
অঙ্কিতা সোনালি ড্রেস পরা একাধিক ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যার ক্যাপশনে লেখা, ‘এতই শান্ত যে কোনও কিছুতেই যায় আসে না।’
সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিয়ো পোস্ট করার পর থেকে অঙ্কিতার জন্মদিনের আনন্দ যেন পালাল। সুশান্তপ্রেমীদের একের পর এক মন্তব্যে আর ট্রোলের স্বীকার হতে হয় তাকে।
কেউ লিখলেন, ‘এখানে আমরা সুশান্তের ন্যায়ের জন্য লড়াই করছি। আর ও দিকে সুশান্তের বন্ধুরা আনন্দ করছে!’কারও দাবি, ‘এ বছর এত বড় করে জন্মদিন পালন না করলেই চলছিল না?’ কেউ বললেন, ‘ভাবতে পারিনি আপনি সন্দীপ সিংহকে নিমন্ত্রণ করবেন।’ কেউ আবার সন্দীপের উদ্দেশ্যে লিখেছেন, ‘সন্দীপ সিংহ, আমরা জানি আপনি দরজার পিছনে লুকিয়ে রয়েছেন। বেরিয়ে আসুন।’
সুশান্ত অনুরাগীদের দাবি, সন্দীপ সিংহকেও ডাকা হয়েছিল। কিন্তু তাকে দেখানো হচ্ছে না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল পরিচালক সন্দীপ সিংহকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন সুশান্ত অনুরাগীরা।

