১ ঘণ্টার জন্য ৫০ হাজার টাকা, রাজি হয়ে গিয়েছিলাম: মিলিন্দ

১ ঘণ্টার জন্য ৫০ হাজার টাকা, রাজি হয়ে গিয়েছিলাম: মিলিন্দ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩২

৫৫ বছরের মিলিন্দ সোমন মডেলিং থেকে শুরু করে অভিনয়, সব ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখেছেন। কিন্তু তার কেরিয়ারের শুরুটা একটু ভিন্নরকম।

সেই গল্পই বললেন মিলিন্দ তার ইনস্টাগ্রাম পেজে। নিজের তরুণ বয়সের একটি ছবি পোস্ট করে মিলিন্দ লেখেন, ‘১৯৮৯ সালে আমার প্রথম বিজ্ঞাপন অ্যাসাইনমেন্ট। এর আগে আমি জানতামও না মডেলিং কারও কেরিয়ার হতে পারে। হঠাৎই এক ব্যক্তি একদিন আমাকে ফোন করেন। তিনি আমাকে কোথাও একটা দেখেছিলেন এবং আমার কিছু ছবি তোলার কথা বলেন। কিন্তু সেই সময় আমি লাজুক ছিলাম, তাই দ্বিধা বোধ করছিলাম। কিন্তু এক ঘণ্টার কাজের জন্য যখন আমাকে ৫০ হাজার টাকার অফার দেওয়া হয়েছিল আমি রাজি হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ রসনা বহেল।’

অর্থাৎ পরিকল্পনামাফিক মডেলিংকে বেছে নেননি মিলিন্দ। আচমকা একটা ফোনই ঘুরিয়ে দেয় তার জীবনের গতিপথ। আর আজ তার ৫৫ বছর বয়সেও তিনি সকলের ‘ফিটনেস আইকন’।

শুধু মডেলিংয়েই নয়, অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন মিলিন্দ। ‘ক্যাপ্টেন ব্যোম’-এর মতো বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ‘প্যায়ার কা সুপার হিট ফরমুলা’, ‘জুরম’, ‘বাজিরাও মস্তানি’ ছবিতেও দেখা যায় তাকে।

বর্তমানে তিনি ব্যস্ত ‘পৌরুষপুর’ নামের একটি ওয়েব সিরিজ নিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading