আমেরিকায় ১০ দিনে ভ্যাকসিন নিল ১০ লাখ মানুষ

আমেরিকায় ১০ দিনে ভ্যাকসিন নিল ১০ লাখ মানুষ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০০

আমেরিকায় ১০ দিনে ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ নিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, আমেরিকা ১৪ ডিসেম্বর থেকে ১০ দিনের টিকাদানের এই ঘটনা দেশটির ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির এক মাইলফলক। তবে এই সময়ের মধ্যে যে গতিতে মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ছিল, সেটি পূরণ হয়নি বলে স্বীকার করেছেন সরকারি কর্মকর্তারা।

আমেরিকা ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয় ১০ ডিসেম্বর। কয়েকদিন পর অনুমোদিত হয় মডার্নার ভ্যাকসিন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড জানান, যুক্তরাষ্ট্রে গত ১৪ ডিসেম্বর এ দেশের ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে আমরা স্বীকার করছি, আমাদের সামনের পথ চ্যালেঞ্জের। এছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার সরবরাহ সীমিত। আসছে সপ্তাহ ও মাসগুলোয় এ সরবরাহ বাড়বে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের প্রায় ৩০ লাখ টিকা আনা হয়েছে। এ সপ্তাহে ফাইজারের আরও ২০ লাখ ও মডার্নার ৬০ লাখ ডোজ টিকা পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading