হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:১০

রাজধানীর খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজারুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলামকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।

সম্প্রতি হেফাজতের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হেফাজত।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটিও পূর্ণ গঠন করা হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে ঢাকা মহানগর কমিটিতে। মাওলানা তাজুল ইসলামকে সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading