হাসপাতাল থেকে ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত

হাসপাতাল থেকে ফিরেছেন সুপারস্টার রজনীকান্ত

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৮

শনিবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই উন্নতি হয়েছিল শারীরিক অবস্থার। রবিবার (২৭ ডিসেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৭০ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গাড়িতে ওঠার পর ভক্ত-সমর্থকদের প্রতি তাকে হাত নাড়তেও দেখা যায়। খবর আনন্দবাজার পত্রিকা।

তবে তাকে এক সপ্তাহ সম্পূর্ণ বেডরেস্ট ও ন্যূনতম শারীরিক কাজকর্ম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে রজনীর ছবির শুটিং ও রাজনৈতিক দলের কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।

গত ২৫ ডিসেম্বর রজনীকান্তকে ভর্তি করা হয়েছিল হায়দরাবাদের জুবিলি হিলের অ্যাপোলো হাসপাতালে। রজনীকান্ত অসুস্থ হয়ে পড়েন তার ছবি ‘অন্নাথে’র শুটিং করতে গিয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading