রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেল ১৯ প্রতিষ্ঠান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেল ১৯ প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০০

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেয়েছে দেশের ১৯টি প্রতিষ্ঠান। ২০১৮ সালের জন্য প্রথম পুরস্কার পেয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল দ্বিতীয় পুরস্কার এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেয় শিল্প মন্ত্রণালয়।

মনোনীত প্রতিষ্ঠানগুলোর মাঝে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে চারটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে চারটি, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে তিনটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি, কুটিরশিল্প ক্যাটাগরিতে তিনটি ও হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে তাফরিদ কটন মিলস লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে অকো টেক্স লিমিটেড ও শেলটেক টেকনোলজি লিমিটেড। এনভয় ফ্যাশন লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার।ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড। এপিএস ডিজাইন ওয়ার্ক দ্বিতীয় ও সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেয়েছে যথাক্রমে- ট্রিম টেক্স বাংলাদেশ, মাসকো ওভারসিজ এবং ক্রিমসন রোসেলা সী ফুড লিমিটেড।

কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও তৃতীয় পুরস্কার পেয়েছে রূপকথা কুটির শিল্প উন্নয়ন সংস্থা।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি পুরস্কারের মধ্যে প্রথমটি পেয়েছে সার্ভিস ইঞ্জিন ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে মেটাটুড এশিয়া লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading