উইন্ডিজ সিরিজে আম্পায়ারদেরও পরীক্ষা

উইন্ডিজ সিরিজে আম্পায়ারদেরও পরীক্ষা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৬

বাংলাদেশি আম্পায়ারদের জন্য টেস্ট ম্যাচ পরিচালনার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। বাংলাদেশ টেস্ট খেলছে ২০ বছর ধরে। অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মাত্র চারজন আম্পায়ারই টেস্ট ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন।

আইসিসির নতুন নিয়মের কারণেই তৈরি হয়েছে এই সুযোগ। করোনাকালের নিয়ম—ম্যাচ পরিচালনা করতে হবে স্থানীয় আম্পায়ার দিয়ে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুটি টেস্ট ম্যাচে তাই মাঠের দরজা খুলে যেতে পারে বাংলাদেশের আম্পায়ারদের সামনে।

টেস্টে ম্যাচ পরিচালনার জন্য সাধারণত এলিট প্যানেলের আম্পায়ার নেওয়া হয়। বাংলাদেশে এলিট প্যানেলের আম্পায়ার নেই। আছেন চারজন ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার—শরফুদ্দৌলা ইবনে শহীদ, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভির আহমেদ।

বাংলাদেশের একমাত্র এনামুল হকই টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন। সেটিও ২০১২ সালের কথা। গত ১০ বছরে বাংলাদেশের কেউ টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন না করলেও বর্তমানে বিসিবির চিফ আম্পায়ার্স কোচ এনামুল আশাবাদী, সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারবেন বাংলাদেশের আম্পায়াররা।

তিনি বলেন, ‘গত ১০ বছরে আমাদের কেউ হয়তো টেস্ট ম্যাচ করেনি। কিন্তু আমরা প্রথম শ্রেণির ম্যাচ পরিচালনা করছি। টেস্ট ম্যাচেও আমরা টিভি আম্পায়ার ছিলাম। আমার মনে হয়, যারা আছে, তারা কাজটা করতে পারবে। এটা আমাদের প্রমাণ করার সুযোগ’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading