ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি শুরু করেছে মতলবি মহল: ওবায়দুল কাদের

ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি শুরু করেছে মতলবি মহল: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারিতে করোনার ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। ইতিমধ্যেই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। তবে একটি মহল সরকারের যে কোনও ভালো উদ্যোগের অহেতুক সমালোচনায় সক্রিয়। ভ্যাকসিন নিয়ে ইতোমধ্যেই বিভ্রান্তি শুরু করেছে সেই মতলবি মহল।’

সোমবার (২৮ ডিসেম্বর) তার সরকারি বাসায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

‘সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে’- বিএনপি নেতাদের এই বক্তব্যের প্রতিবাদ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, কারা ক্ষমতায় যেতে বিদেশি দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, কারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্য দিবালোকে নৈতিক সাহায্য প্রার্থনা করে। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে, দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজ অস্তিত্বের মতো। ক্ষমতার জন্য বিএনপিই জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে, আওয়ামী লীগ নয়।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading