হাইকোর্টে পাপুলের স্ত্রী-মেয়ের জামিন বাতিল চাইবে দুদক

হাইকোর্টে পাপুলের স্ত্রী-মেয়ের জামিন বাতিল চাইবে দুদক

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫০

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে কারাবন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ ডিসেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাপুলের স্ত্রী-মেয়েকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিচারিক আদালতে তাদেরকে দেওয়া জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর সেই আবেদন করা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading