এলপিজির মূল্যহার পুনঃনির্ধারণে ১৪ জানুয়ারি গণশুনানি

এলপিজির মূল্যহার পুনঃনির্ধারণে ১৪ জানুয়ারি গণশুনানি

উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২০

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যহার পুনঃনির্ধারণে গণশুনানীর আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগামী ১৪, ১৭ ও১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণশুনানির সময়, পদ্ধতি এবং স্থান যথাসময়ে জানানো হবে। এছাড়া আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে ৪ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে (গণশুনানি-পূর্ব) লিখিত বক্তব্য-মতামত কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যারা গণশুনানিতে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তি হতে ইচ্ছুক তাদেরকে আগামী ৪ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে কমিশনকে জানাতে হবে। তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে অনুষ্ঠেয় গণশুনানিতে অংশগ্রহণপূর্বক এলপিজির মূল্যহার পুনঃনির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন। এলপিজির মূল্যহার পুনঃনির্ধারণ সংক্রান্ত লাইসেন্সি বা লাইসেন্সি সংগঠনের প্রস্তাব (তথ্যাবলী) অফিস চলাকালীন সময়ে কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading