আর এক বার ফিরছেন ইরফান খান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২০
আগামী বছর মুক্তি পাবে‘দ্য সং অব স্করপিয়নস’ ছবিটি। খাতায় কলমে এটি ইরফান খান অভিনীত শেষ ছবি। অনুপ সিংহ পরিচালিত এই ছবি পরিবেশনা করেছে প্যানোরামা স্পটলাইট।
২০১৭ সালে সুইজারল্যান্ডের ৭০তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়েছিল। এ বার ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে এই ছবি।
ইরফান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওয়াহিদা রহমান ও ইরানীয় অভিনেত্রী গোলশিফতেহ্ ফারাহানি। ছবিতে এক উট ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে ইরফানকে।
চলতি বছর জুলাই মাসে ইরফানের বড় ছেলে বাবিল এই ছবির একটি স্টিল শেয়ার করেছিলেন তার ইনস্টাগ্রামে। উটের সামনে বসে রয়েছেন ইরফান। যেন গভীর কোনও আলোচনায় ব্যস্ত তারা। চারদিকে ধু ধু করা বালি আর কিছু ঝোপঝাড়।
এবছর ২৯ এপ্রিল ক্যান্সারে মৃত্যু হয় অভিনেতার।

