হেফাজতের নতুন কমিটি হবে: শফীর ছেলে

হেফাজতের নতুন কমিটি হবে: শফীর ছেলে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১০

হেফাজতে ইসলামের কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে ‘বাদ দেওয়া হয়েছে’ অভিযোগ করে অচিরেই ‘নিয়মতান্ত্রিকভাবে’ কাউন্সিল ডেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন প্রয়াত আমির আহমদ শফীর বড় ছেলে ইউসুফ বিন আহমদ মাদানী।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজতের নতুন আমির জুনাইদ বাবুনগরী ও তার মামা মুহিবুল্লাহ বাবুনগরীর দিকে ইংগিত করে ইউসুফ মাদানী বলেন, “আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর পর হেফাজতে ইসলামের নামে মামা-ভাগ্নের একটি অবৈধ কাউন্সিল করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে।”

শফীর বড় ছেলে বলেন, মুহিবুল্লাহ হেফাজতের কোনো দায়িত্বে না থাকলেও তারই আহ্বানে ‘অবৈধ’ কাউন্সিলের মাধ্যমে গঠিত ‘তথাকথিত’ ওই কমিটিতে বাবুনগরীর পারিবারিক সদস্য রয়েছেন ২২ জন। এছাড়া দুটি রাজনৈতিক দলের একটির ৩৬ জন আরেকটির ২৪ জন সদস্যকে বিভিন্ন পদে পদায়িত করে হেফাজতকে একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading