চাকরি ও ভর্তি পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ৬
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তি এবং বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই বছর আগে গ্রেপ্তার এ চক্রের এক সদস্যের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে।
গ্রেপ্তাররা হলেন- রকিবুল হাসান (২৫), রাশেদুজ্জামান সজীব (৩৬), হাসান মাহমুদ (২২), মানিক কুমার প্রামাণিক (৩৮), শাফিকুল ইসলাম (৩০) এবং রিপন কুমার (২৬)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের উপ মহাপরিদর্শক জামিল আহমদ সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে নাফিউল ইসলাম তাহসিন নামের এক পরীক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে মামলা করে।

