কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:৫০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ মাহমুদ সোহেল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার রামখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শিয়ালকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

রবিবার (০৩ জানুয়ারি) সকালে রামখানা ইউপি চেয়ারম্যান আ. আলীম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় নিহত সোহেল রামখানা হতে মোটরসাইকেলযোগে তার বোনের বাড়ি নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী কমিল (এমএ) মাদরাসার সামনে পৌঁছালে ভুরুঙ্গামারী থেকে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেলে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading