নিজস্ব করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ইন্ডিয়া

নিজস্ব করোনা ভ্যাকসিনের অনুমোদন দিলো ইন্ডিয়া

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৪৫

ইন্ডিয়ার বিজ্ঞান গবেষণা সংস্থা এবং ‘ভারত বায়োটেকে’র যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটি। এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার অনুমোদনের সুপারিশ করে ওই কমিটি। খবর ইন্ডিয়ান বার্তা সংস্থা পিটিআই’র।

শনিবার (০২ জানুয়ারি) কোভ্যাকসিনের অনুমোদন দেয় বিশেষজ্ঞ কমিটি। ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন দিলে এসব টিকা প্রয়োগ শুরু হবে।

করোনাভাইরাসের টিকা গণহারে প্রদান শুরুর আগে এই কর্মসূচির মহড়া চালিয়েছে ইন্ডিয়া। শনিবারের এই মহড়ায় ২৫ স্বাস্থ্যকর্মী ডামি টিকা গ্রহণ করেন। গনহারে টিকাদানের সময় যেগুলোকে কেন্দ্র হিসেবে সেসব স্থানে এসব কর্মী টিকা গ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, কোনও ধরনের বিঘ্ন ছাড়াই আসন্ন টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস তৈরিতে ভূমিকা রাখবে এই মহড়া।

নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দেয় ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। এর পরদিনই দেওয়া হলো নিজেদের উদ্ভাবিত টিকার অনুমোদন। এখন ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই টিকাদান কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন কবে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading