নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:১৫
করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ঠেকাতে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব।
রবিবার (০৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে।
ব্রিটেন, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।
প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

