কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:২০

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রেললাইনের পাশে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই গাড়ির লোকজন নেমে রেললাইনে বসে ছিল। তখন হয় তো ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যেতে পারে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading