দেশে ফিরেছেন সাকিব

দেশে ফিরেছেন সাকিব

উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১২:১০

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের প্রস্তুতিও শুরু হবে ১০ জানুয়ারি থেকে। সেই প্রস্তুতিতে অংশ নিতে রবিবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরেছেন।

অসুস্থ শ্বশুরকে দেখতেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলে আমেরিকা চলে গিয়েছিলেন সাকিব। ফলে তাকে ছাড়াই ম্যাচগুলো খেলতে হয় জেমকন খুলনাকে।

১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। এর পর তারা ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে দুই দল। একদিন বিরতি দিয়ে তারা ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।

২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে হবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading