ফিরলেন সাকিব, ২৪ জনের দলেও মাশরাফি নেই

ফিরলেন সাকিব, ২৪ জনের দলেও মাশরাফি নেই

উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৫০

বছরের শুরুতেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ২৪ জনের প্রাথমিক স্কোয়াড। একইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেয়া হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড। ২৪ জনের এই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আলোচনায় থাকা মাশরাফি বিন মুর্তজা। দলে ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্তি হওয়া সাকিব আল হাসানও।

প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেয়েছেন পাঁচজন। তারা হলেন মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান। এছাড়াও দুই অনভিষিক্ত খেলোয়াড় ইয়াসির আলি রাব্বি ও মোহাম্মদ নাইম শেখকে নেয়া হয়েছে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে। পেসার হিসেবে পুরোনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আলআমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও আছেন অনুমিতভাবেই।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রসঙ্গত, আগামী ১০ জানুয়ারি (রবিবার) বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পরে ২০ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৫ তারিখ। টেস্ট সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি তারিখ থেকে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading