নির্ধারিত সময়েই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: বেক্সিমকো

নির্ধারিত সময়েই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: বেক্সিমকো

উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:৩০

ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশে সরবরাহের দায়িত্বে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বলছে, চুক্তিতে নির্ধারিত সময়েই বাংলাদেশ টিকা পাবে বলে আশা করছে তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা সোমবার (০৪ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, টিকা পাওয়া নিয়ে ‘কোনো অনিশ্চয়তা নেই’।
“আমাদের সঙ্গে তাদের (সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া) নিয়মিত যোগাযোগ আছে। আজও (সোমবার) বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা নিশ্চিত, আমাদের সঙ্গে যেভাবে চুক্তি হয়েছে সে অনুযায়ী, সে সময়েই আমরা ভারত থেকে টিকা পাব।”

চুক্তিতে কী আছে জানতে চাইলে রাব্বুর রেজা বলেন, “সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী, টিকা বাংলাদেশে অনুমোদন পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা প্রথম লটের টিকা পাব।”

তিনি জানান, ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের অনুমোদনের জন্য গত বৃহস্পতিবারই তারা ঔষধ প্রশাসন অধিদপ্তরে কাগজপত্র জমা দিয়েছেন। সোমবার তারা টিকার অনুমোদনের জন্য আবেদন করবেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। আর ইন্ডিয়া থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত অগাস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

রাব্বুর রেজা বলেন, “চুক্তি হয়েছে বেক্সিমকো-বাংলাদেশ সরকার এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। ইন্ডিয়ার সরকার এখানে নেই।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading