সিয়াম-পূজা জুটির নতুন সিনেমা ‘সিকান্দার’

সিয়াম-পূজা জুটির নতুন সিনেমা ‘সিকান্দার’

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫০

সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির নতুন চলচ্চিত্রের নাম ‌‘সিকান্দার’। ‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে জুটি হিসেবে সমাদৃত হয়েছেন সিয়াম- পূজা চেরী। তাদের নিয়ে ‘শান’ ছবি নির্মাণাধীন।

‌‘সিকান্দার’ সিনেমাটি প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। বেঙ্গলের অঙ্গ-প্রতিষ্ঠান আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান জানান, এমন একটি প্রযোজনার প্রস্তুতি চলছে।

চিত্রনায়ক সিয়াম বলেন, ‌‘বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। আমি এখনও পাণ্ডুলিপি পড়িনি। গল্প ও পাণ্ডুলিপি পড়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। যদি ইতিবাচক মনে হয়, তাহলে কাজটি করবো। নইলে সিনেমাটি নাও করতে পারি।’

বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, ছবির বিষয়টি চূড়ান্ত। এটি নির্মাণ করছেন নবীন পরিচালক জুবায়ের আলম। গত সপ্তাহেই শিল্পীদের সাইনিং হওয়ার কথা ছিল। আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকায় সেটা সম্পন্ন হয়নি। শিগগিরই ছবির সব কলাকুশলীকে পরিচয় করিয়ে দিতে চায় তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading