ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেলো বাংলাদেশি কোম্পানি

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেলো বাংলাদেশি কোম্পানি

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:৪২

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গ্লোবের এই ভ্যাকসিনের নাম বঙ্গভ্যাক্স।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, ক্লিনিক্যাল ট্রায়ালের ভ্যাকসিন উৎপাদনের জন্য গত ২৮ ডিসেম্বর ওষুধ প্রশাসন অধিদফতর গ্লোবকে অনুমোদন দেয়।

কবে নাগাদ ক্লিনিকাল ট্রায়ালে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রায়ালের জন্য আমরা আগামী সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন করবো। এরপর ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন অনুযায়ী ট্রায়ালে যাওয়া হবে। যেহেতু টিকা উৎপাদনের অনুমতি পাওয়া গেছে, তাই আশা করছি ট্রায়ালের জন্য দেরি হবে না।’ গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। সেদিন তারা জানিয়েছিলেন, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading