টোকিওতে জরুরি অবস্থা জারি

টোকিওতে জরুরি অবস্থা জারি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:২৫

জাপানের রাজধানী টোকিওতে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে এই জরুরি অবস্থা। বিশ্বের অন্যান্য অঞ্চলে যে কঠোর লকডাউন চলছে এবং জাপানে প্রথম দফায় যে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেই তুলনায় এটি কিছুটা নমনীয়। প্রাথমিকভাবে রেস্তোঁরা ও বারগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। সন্ধ্যা ৭টার পর বারগুলোকে মদ পরিবেশন বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাসিন্দাদের রাত ৮টার পর অতিজরুরি নয়, এমন প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা বলেছেন, ‘দেশব্যাপী নতুন করোনাভাইরাসের দ্রুত বিস্তারে জনজীবন ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

মহামারি মোকাবিলা বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেছেন, ‘আমরা প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণ পাচ্ছি। আমরা বেশ গুরুতর সংকটে পড়তে যাচ্ছি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading