ক্যাপিটলে তাণ্ডবের আগে ট্রাম্পের পার্টি, ভিডিয়ো ভাইরাল

ক্যাপিটলে তাণ্ডবের আগে ট্রাম্পের পার্টি, ভিডিয়ো ভাইরাল

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:১৩

আমেরিকার ক্যাপিটল ভবনে সমর্থকদের তাণ্ডবের আগে পার্টি করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘গণতন্ত্রের উপর আঘাত’-এর সেই ঘটনার আগেই ট্রাম্প ও তার পরিবারের লোকজন সামিল হয়েছিলেন একটি পার্টিতে। সেই পার্টির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে জুনিয়র ডন সহ ট্রাম্প ঘনিষ্ঠ আরও অনেককে।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি রেকর্ড করছেন জুনিয়র ট্রাম্প। সেখানে পপ গানের সঙ্গে সবাইকে নাচতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ‘লড়াই’-এ উদ্বুদ্ধ করার কথা বলতে শোনা যাচ্ছে ট্রাম্পের ছেলেকে। সমর্থন করার কথাও বলতে শোনা যাচ্ছে তাদের।

তবে ট্রাম্প জনসভায় যে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন, যার পরই ঘটেছিল ক্যাপিটলের ঘটনা, এই ভিডিও সেই ঘটনার আগে না পরে রেকর্ড করা সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে নতুন করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading