সিলেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

সিলেট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:১০

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খানসহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি সিলেটের জনগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির সকল মহৎ ও কল্যাণকর অর্জনে ভূমিকা রেখেছে। সিলেট আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র বজায় রাখাসহ দেশের কল্যাণে সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ড. মোমেন বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে সিলেট আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, শুক্রবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে ৭৫ সদস্যবিশিষ্ট মহানগর ও ৭৫ সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading