অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৪০
ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে শ্রীবিজয়া এয়ারের একটি বিমান নিখোঁজ হয়েছে। বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করার পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল।
শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, তারা এখনো ফ্লাইট এসজে১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বলেন, সেটির বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার সময় এখনো আসেনি।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানায়, উড়োজাহাজটিতে ৫৯ জন যাত্রী ছিলেন।

