ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ শুরু

ঢাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ শুরু

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ভাস্কর্য স্থাপনের কোনো অনুমতি দেওয়া হয়নি। রবিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামের ভাস্কর্যটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

শনিবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর রাশা ও উত্তম ঘোষ। গানমেটালে তৈরি ২.৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি বসানো হবে পাঁচ ফুট ভিত্তির ওপর।
এদিন বিকালে গ্রন্থাগারের সামনে ভিত্তি নির্মাণের কাজও শুরু হয়েছে।

তবে ভাস্কর্য স্থাপনের অনুমতির চেয়ে উপাচার্যের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি বলে জানান আল মামুন।

এ বিষয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “এবিষয়ে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ আাগে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো অনুমতি নেই।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading