সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়বেন ট্রাম্প: সোয়ার্জনেগার

সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়বেন ট্রাম্প: সোয়ার্জনেগার

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:৪৫

আমেরিকার ক্যাপিটল হিলে হামলাকারী জনগণকে নাৎসিদের সালে তুলনা করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্লন্ড সোয়ার্জনেগার। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ব্যর্থ নেতা অভিহিত করে তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়বেন ট্রাম্প।’

রবিবার (১০ জানুয়ারি) টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় সোয়ার্জনেগার বলেন, ১৯৩৮ সালে ইহুদিদের ওপর নাৎসিদের চালানো হামলা যা ‘নাইট অব ব্রোকেন গ্লাস’ নামে পরিচিত। ক্যাপিটল হিলে যা ঘটেছে তাও আমেরিকায় ‘ডে অব ব্রোকেন গ্লাস’।

‘ক্যাপিটল হিলে হামলাকারীরা কেবল আমাদের মর্যাদা ছিন্নভিন্ন করেনি, তারা সেই নীতিগুলোকেও পদদলিত করেছে যার ভিত্তিতে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল,’ বলেন তিনি।

সোয়ার্জনেগার বলেন, ‘আমি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছি। এখন পর্যন্ত আমি কোনোদিন প্রকাশ্যে বেদনাদায়ক সেই ঘটনার কথা বলিনি। কিন্তু আমেরিকা সম্প্রতি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নাৎসিদের সেসব ঘটনার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।’

ক্যাপিটল হিলে হামলার মধ্যে দিয়ে ট্রাম্প সমর্থকরা আমেরিকার ইতিহাস-ঐতিহ্যকে ছোট করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুলপথে চালিত করে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল পাল্টে ফেলতে চেয়েছিলেন। আর সে লক্ষ্যেই ক্যাপিটল হিলে হামলা চালানো হয়।’

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য বুধবার অধিবেশন চলার সময় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে এবং দাঙ্গা সৃষ্টি করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading