শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’

শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’

উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:৩০

দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসফিক সোনারগাঁ হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, আগামী ১৩ জানুয়ারি থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। http://www.missuniverse.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে http://www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট http://www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী মার্চে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে অংশ নেবেন।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading