ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘গহীনের গান’

ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘গহীনের গান’

উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩০

সংগীত বিষয়ক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’দেখানো হবে ১৯তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ৫০টাকা প্রদর্শনীর বিনিময়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।

প্রথমবারের মতো নায়ক হয়ে হাজির হয়েছেন আসিফ আকবর ‘গহীনের গান’-এ। বাংলাঢোল প্রযোজিত ছবিটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করে ও প্রশংসিত হয়। এবার ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে এটি। এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।

এই প্রসঙ্গে বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, ‘এটি খুব আনন্দের সংবাদ যে, একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সাথে আমাদের ছবিটি দেখানো হচ্ছে। আশা করি, এবার অনেকেই নতুন করে এটি উপভোগ করতে পারবেন।’

তিনি আরও জানান, একই উৎসবে প্রযোজনা প্রতিষ্ঠানটির আরেকটি ছবি নির্বাচিত হয়েছে, এর নাম ‘কাসিদা অব ঢাকা’। অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্রটি আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।

‘গহীনের গান’ নির্মাণ করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading