১২ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

১২ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

সাব্বির হোসেন | উত্তরদক্ষিণ
সাভার: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৪৫

সাভারের আশুলিয়ায় মাদ্রাসার ১২ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার জানায়, আশুলিয়ার হুরে জান্নাত মহিলা মাদ্রাসা ও নুরে মদিনা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন ভুক্তভোগী। কয়েকদিন আগে চা বানানোর কথা বলে নীচতলায় বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসার অধ্যক্ষ। পরে বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয় ভীতি দেখায়। পরে ভুক্তভোগী ছাত্রী তার এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারের কাছে পাঠালে বিষয়টি ফাঁস হলে অভিযুক্ত অধ্যক্ষ মিরপুরে আত্নগোপন করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষ পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আর ভুক্তভোগী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা কারানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading