ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

উত্তরদক্ষিণ | সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:৩০

২৯৮ রানের বড় লক্ষ্যের বিপরীতে জয়ের লক্ষ্যে না হলেও ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রোভম্যান পাওয়েল। তারপরেও শেষ রক্ষা হয়নি। ৪৭ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে সৌম্য সাজঘরে ফেরানোর পরেই দ্রুত গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। বাংলাদেশ শেষ ওয়ানডে জিতেছে ১২০ রানে।

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দেয় বাংলাদেশ। ৩০ রানে জোড়া আঘাতে শুরুতে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে কিওর্নকে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন। খোঁচা মারতে গিয়েই বিদায় নেন কিওর্ন।

শেষ দিকে পাওয়েল প্রতিরোধ গড়লেও তাকে এলবিডাব্লিউ করেছেন সৌম্য। এরপর দ্রুত সাজঘরে ফিরেছেন বাকিরা। ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ৪৪.২ ওভারেই অলআউট ১৭৭ রানে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরেও স্বাগতিকরা ৬ উইকেটে করে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা ছিল সর্বোচ্চ সংগ্রহ! মূলত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পায় স্বাগতিকরা। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ তিনজনই করেছেন ৬৪ রান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading