করোনায় আরও ১৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০৫
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫১৫ জন। এখন পর্যন্ত শনাক্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯১৬ জন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪০১ টি। এখন পর্যন্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন, এখন পর্যন্ত সুস্থ চার লাখ ৭৭ হাজার ৪২৬ জন। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় তিন দশমিক ৫৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গেছে এক দশমিক ৫১ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জন পুরুষ এবং দুই জন নারী। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ১০৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৪৮ জন।

