রামপুরায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রামপুরায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:০৫

রাজধানীর রামপুরায় বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত রাকিব (২৪) নির্মাণাধীন ওই ভবনে থাকতেন। নওগাঁ জেলার সাপাহার উপজেলার মৃত সোলাইমান হোসেনের ছেলে রাকিব।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বনশ্রী সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাকিব (২৪) নামের ঐ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী মো. শরিফ জানান, রাকিব দেড় মাস ধরে বনশ্রীর সি ব্লকের নির্মানাধীন ওই ভবনে রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে ১৪তলা ভবনের ১৩ তলায় মোটর দিয়ে দেয়ালে পানি দিচ্ছিলেন রাকিব। এ সময় সেখান থেকে নিচে পড়ে যান। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading