ক্যাটরিনার কারণে ব্যর্থ জেরিন খান!
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৫:০৯
বলিউড অভিনেত্রী জেরিন খানের যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ব্যবসা সফল ‘বীর’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় সিনেমাপ্রেমীদের কাছে। কিন্তু ক্যারিয়ারে ঠিক সেই অর্থে সফল নন। বলিউড ভাইজানের সুনজরে থাকা সত্ত্বেও কেন এই ব্যর্থতা? সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন জেরিন খান।
ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেরিন খান বললেন, বীর দিয়ে বলিউডে পা রাখার পর তাকে সবাই বলিউডের ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন। যার প্রভাব পড়ে তার কেরিয়ারের উপর। সেই কারণেই বলিউডে পা রেখেও সেভাবে তিনি নিজের জায়গা করতে পারেননি। ক্যাটরিনা কাইফের চেহারার সাথে মিল থাকার কারনেই তার কেরিয়ার শেষ করে দেওয়া হল বলেও ক্ষোভ প্রকাশ করেন জেরিন খান।
এদিকে বলিউডের বার্বি ডল খ্যাত ক্যাটরিনা যেভাবে একের পর এক সফলতা পেয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেখানে জেরিন কীভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

