ট্রাকে ট্রাকে মিয়ানমারের রাজপথে আনন্দ মিছিল

ট্রাকে ট্রাকে মিয়ানমারের রাজপথে আনন্দ মিছিল

উত্তরদক্ষিণ | সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট : ১৮:৪০

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি আটকের খবরে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে আনন্দ মিছিল বের করেছেন স্থানীয় অধিবাসীরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্বঘোষিত জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা ইয়াঙ্গুনে সুয়েডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেন।

উল্লাসকারীদের একজন এপি’কে জানান, উল্লাস উদযাপনের অংশ হিসেবে তারা শহরের অন্য অঞ্চলগুলোতে যাবে।

এর আগে, তিনদিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর সমর্থনে ইয়াঙ্গুনের বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালিয়ে আসছিল।

এদিকে, সু চি আটকের ঘটনায় শুধু ইয়াঙ্গুনে নয় অন্যান্য জায়গা থেকেও মিছিলের খবর আসছে। ছোট ছোট ট্রাকে করে রাজপথে আনন্দ মিছিল করে সেনা সমর্থকদের নিজেদের প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে – জানিয়েছে এপি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading